তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ে
প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডিজিটাল পাওয়ার, পাবলিক অ্যাফেয়ার্স ও এন্টারপ্রাইজ বিজনেস বিভাগে চাকরির সুযোগ দিচ্ছে প্রযুক্তিপ্রতিষ্ঠানটি। পদ তিনটি হলো সিনিয়র ফটোভোলটাইক সলিউশন ম্যানেজার (ডিজিটাল পাওয়ার), সিনিয়র পাবলিক অ্যাফেয়ার্স স্পেশালিস্ট এবং অ্যাকাউন্ট ম্যানেজার (এন্টারপ্রাইজ)।