বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ৮৫ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির পল্লী জীবিকায়ন কর্মসূচি পরিচালনার জন্য তিনটি পদে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করার সুযোগ পাবেন।
একনজরে চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
পদের নাম ও সংখ্যা:
* হিসাবরক্ষক — ১৭টি পদ
* মাঠ সংগঠক — ৬৭টি পদ
* অফিস সহকারী/ডেটা এন্ট্রি অপারেটর — ১টি পদ
- আবেদন শুরু: ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯টা থেকে
- আবেদনের শেষ সময়: ৮ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত
* চাকরির ধরন: চুক্তিভিত্তিক
* কর্মস্থল: চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা
* আবেদনের বয়স: ৮ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন পাঠানোর ঠিকানা
আবেদনপত্র পাঠাতে হবে—
যুগ্ম পরিচালক, বিভাগীয় দপ্তর, বিআরডিবি, চট্টগ্রাম বিভাগ
নাসিরাবাদ প্রপার্টিজ লিমিটেড
রোড নম্বর–০৯, বাড়ি–১৩৪, ফ্ল্যাট–এ৪
খুলশী, চট্টগ্রাম।
আবেদনপত্র সরকারি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্রের খামের ওপর অবশ্যই পদের নাম ও মোবাইল ফোন নম্বর উল্লেখ করতে হবে।
আবেদন ফি
আবেদন ফি হিসেবে ১০০ টাকার ব্যাংক ড্রাফট/এমআইসিআর পে-অর্ডার করতে হবে।
ব্যাংক ড্রাফট/এমআইসিআর পে-অর্ডার করতে হবে “যুগ্ম পরিচালক, বিভাগীয় দপ্তর, বিআরডিবি, চট্টগ্রাম বিভাগ”-এর অনুকূলে, অগ্রণী ব্যাংক, খুলশী শাখা, চট্টগ্রাম থেকে।
আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রসিদ অবশ্যই পাঠাতে হবে।
চাকরির বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।