বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) অধীনে স্থায়ী রাজস্বখাতভুক্ত এবং অস্থায়ীভাবে রাজস্বখাতে ১০ম থেকে ২০তম গ্রেডে নিয়োগের পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ বিজ্ঞপ্তিতে ৩৪টি পদে ৩০১ জনকে নিয়োগ দেওয়া হবে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, চাকরির এই বিজ্ঞপ্তিটি অষ্টম পে স্কেলের অধীনে প্রকাশ করা হয়েছে। ১১ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত পূর্বের বিজ্ঞপ্তিতে যারা ইতিমধ্যে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
📋 পদভিত্তিক বিবরণ ও বেতন স্কেল (১ থেকে ৩৪ নম্বর পদ)
১০ম গ্রেড (বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা) |
| ১. গ্রন্থাগারিক: ১টি পদ |
| ২. উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): ১টি পদ |
| ৩. এস্টিমেটর: ১টি পদ |
| ৪. ফোরম্যান: ১টি পদ |
১১তম ও ১৩তম গ্রেড |
| ৫. বৈজ্ঞানিক সহকারী (১১তম গ্রেড - বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা): ৭৮টি পদ (৭৫টি স্থায়ী ও ৩টি অস্থায়ী) |
| ৬. কম্পিউটার অপারেটর (১৩তম গ্রেড - বেতন: ১১,০০০–২৬,৫ ৯০ টাকা): ৪টি পদ |
১৫তম গ্রেড (বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা) |
| ৭. কম্পাউন্ডার (ফার্মাসিস্ট): ১টি পদ |
| ৮. টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (মেডিক্যাল টেকনোলজিস্ট): ১টি পদ |
১৬তম গ্রেড (বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা) |
| ৯. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২২টি পদ |
| ১০. অফিস সহকারী-কাম-হিসাবরক্ষক: ৮টি পদ |
| ১১. অফিস সহকারী: ২টি পদ |
| ১২. স্টোরকিপার-কাম-অফিস সহকারী: ৪টি পদ |
| ১৩. ভান্ডার রক্ষক: ৬টি পদ |
| ১৪. পরিসংখ্যান সহকারী: ২টি পদ |
| ১৫. ইলেকট্রিশিয়ান: ১টি পদ |
| ১৬. মেকানিক: ৩টি পদ |
| ১৭. বুলডোজার ড্রাইভার: ১টি পদ |
| ১৮. গাড়িচালক: ২৫টি পদ |
| ১৯. ট্রাক্টর ড্রাইভার: ৫টি পদ |
| ২০. টিলার ড্রাইভার: ৭টি পদ |
| ২১. পাওয়ার টিলার ড্রাইভার: ২টি পদ |
১৭তম ও ১৮তম গ্রেড |
| ২২. উ: পাম্প অপারেটর (১৭তম গ্রেড - বেতন: ৯,০০০–২১,৮০০ টাকা): ২টি পদ |
| ২৩. পেইন্টার (১৮তম গ্রেড - বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা): ১টি পদ |
| ২৪. ম্যাশন (১৮তম গ্রেড - বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা): ১টি পদ |
| ২৫. প্লাম্বার (১৮তম গ্রেড - বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা): ১টি পদ |
| ২৬. ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট (১৮তম গ্রেড - বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা): ২৬টি পদ |
১৯তম ও ২০তম গ্রেড |
| ২৭. প্রিপেয়ারার (১৯তম গ্রেড - বেতন: ৮,৫০০–২০,৫৭০ টাকা): ১১টি পদ |
| ২৮. লাইব্রেরি অ্যাটেনডেন্ট (১৯তম গ্রেড - বেতন: ৮,৫০০–২০,৫৭০ টাকা): ১টি পদ |
| ২৯. সহকারী বাবুর্চি (১৯তম গ্রেড - বেতন: ৮,৫০০–২০,৫৭০ টাকা): ১টি পদ |
| ৩০. রুম অ্যাটেনডেন্ট (২০তম গ্রেড - বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা): ২টি পদ |
| ৩১. হ্যামারম্যান (২০তম গ্রেড - বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা): ১টি পদ |
| ৩২. ট্রাক্টর মেট (২০তম গ্রেড - বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা): ৪টি পদ |
| ৩৩. অফিস সহায়কের (২০তম গ্রেড - বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা): ৪৬টি পদ (৪৫টি স্থায়ী ও ১টি অস্থায়ী) |
| ৩৪. নিরাপত্তা প্রহরী (২০তম গ্রেড - বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা): ২৮টি পদ |
📌 বয়সসীমা ও গুরুত্বপূর্ণ শর্তাবলি
- বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
- প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
⏳ সময়সূচি ও আবেদনের নিয়ম
- আবেদন শুরুর তারিখ ও সময়: ২১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা।
- আবেদনের শেষ তারিখ ও সময়: ১১ অক্টোবর ২০২৬, বিকেল ৫:০০ টা।
- আবেদন ওয়েবসাইট: আগ্রহী প্রার্থীরা bari.teletalk.com.bd লিংকে প্রবেশ করে অনলাইনে ফরম পূরণ করতে পারবেন।
💳 আবেদন ফি জমা দেওয়ার বিবরণ (টেলিটক প্রিপেইড সিমে)
আবেদনপত্র সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে পরীক্ষার ফি জমা দিতে হবে:
- ১ থেকে ৪ নম্বর পদ: ২২৩ টাকা
- ৫ নম্বর পদ: ১৬৮ টাকা
- ৬ থেকে ২১ নম্বর পদ: ১১২ টাকা
- ২২ থেকে ৩৪ নম্বর পদ: ৫৬ টাকা